মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১১:২৮ পিএম
নন্দিত টিভি
ইবির বিভিন্ন জায়গায় জন্মনিয়ন্ত্রক ‘কনডমে’র ছড়াছড়ি

ইবির বিভিন্ন জায়গায় জন্মনিয়ন্ত্রক ‘কনডমে’র ছড়াছড়ি

watermark
Jewel Hossain

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন জায়গায় দেখা মিলছে গর্ভনিরোধকারী বস্তু 'কনডম'। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা। তবে এসব রোধে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীদের তৎপরতা থাকলেও কতিপয় শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হচ্ছে তাদের। ফলে অশ্লীলতার আখড়াই পরিণত হচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অন্যতম সময় কাটানো এবং শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার জায়গা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের উপর দেখা মিলেছে কয়েকটি ব্যবহৃত ‘কনডম'। এছাড়া শহীদ মিনারের আশেপাশে, মীর মুগ্ধ সরোবর এলাকায়, অনুষদ ভবনের কর্নারে, ইবনে সিনা একাডেমিক ভবনের আশপাশ, ক্রিকেট মাঠ সংলগ্ন পেয়ারা বাগানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ব্যবহৃত গর্ভনিরোধক বস্তু ‘কনডম’ পড়ে থাকতে দেখা গেছে। ভোররাতে ও সন্ধ্যা নামার সাথে সাথেই এসব স্থানে অশ্লীলতায় জড়িয়ে পড়ে কতিপয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, টিএসসিসি, স্মৃতিস্তম্ভ, ইবনে সিনা ভবন, মফিজ লেক এড়িয়ায় পর্যাপ্ত সিসি টিভি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরদারি না থাকায় এসব স্থানে প্রায়ই কিছু প্রেমিক যুগল অশ্লীলতায় লিপ্ত হয়। আমরা প্রশাসনকে অতিদ্রুত এসব বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।

এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ বলেন, এ বিষয়ে আমি জানি না। তবে এমন কিছু ঘটে থাকলে আমরা মাননীয় ভাইস চ্যান্সেলরকে অবহিত করব।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, আমরা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। কতিপয় শিক্ষার্থীরা কিছুক্ষেত্রে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আর্গুমেন্টে জড়াচ্ছে। এটা উচিত নয়। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন কিছু ঘটা নিঃসন্দেহে দুঃখজনক। আমরা এ বিষয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে জানাব।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট