মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১২:৩০ এএম
নন্দিত টিভি
আউলিয়াপুরের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী জি. এম. আলমগীর, চাইলেন সবার দোয়া ও সহযোগিতা

আউলিয়াপুরের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী জি. এম. আলমগীর, চাইলেন সবার দোয়া ও সহযোগিতা

watermark
Jewel Hossain

পটুয়াখালী সদর উপজেলার ১১ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জি. এম. আলমগীর। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

জি. এম. আলমগীর জানান, এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা নিয়েই তিনি মেম্বার পদপ্রার্থী হয়েছেন। তিনি নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের সেবা করা। এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করা এবং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার প্রত্যাশা রয়েছে তাঁর।

স্থানীয় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদেরই এলাকার একজন মানুষ। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আপনাদের সমর্থন পেলে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব, ইনশাআল্লাহ।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা সময়ের সঙ্গে আরও স্পষ্ট হবে।

জি. এম. আলমগীর তাঁর প্রত্যাশিত পথচলায় ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট