সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ০৩:৪৭ পিএম
নন্দিত টিভি
হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি মোজাম্মেলকে গ্রেফতার দেখানোর আদেশ

হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি মোজাম্মেলকে গ্রেফতার দেখানোর আদেশ

watermark
nonditotvnews

জুলাই ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

সোমবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন আইনজীবী গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট সড়কে অংশ নেন বাদী মো. শামীম মিয়া। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে।পরবর্তী সময়ে চিকিৎসা নেওয়ার পর এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন শামীম মিয়া। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বি এম মোজাম্মেল হককে গ্রেফতার দেখানো হলো।উল্লেখ্য, এর আগেও একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট