রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ০৬:৫২ পিএম
নন্দিত টিভি
দীর্ঘদিনের প্রত্যাশার অবসান, অবশেষে শুরু হলো নবীগঞ্জ স্ট্যান্ড–সোনারগাঁও চৌরাস্তা সড়কের কাজ

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান, অবশেষে শুরু হলো নবীগঞ্জ স্ট্যান্ড–সোনারগাঁও চৌরাস্তা সড়কের কাজ

watermark
Jewel Hossain

দীর্ঘদিনের প্রত্যাশা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে নবীগঞ্জ স্ট্যান্ড থেকে সোনারগাঁও চৌরাস্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ।

দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন ও সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।

সড়কটির কাজ সম্পন্ন হলে স্থানীয় মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি যানবাহন চলাচলে ভোগান্তি কমার পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে।

দীর্ঘদিনের এই প্রত্যাশিত কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত ও মানসম্মত কাজের মাধ্যমে সড়কটি জনসাধারণের চলাচলের উপযোগী হয়ে উঠবে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট