রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ০৬:২৫ পিএম
নন্দিত টিভি
দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত।

দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত।

watermark
Jewel Hossain

কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। "দক্ষ যুব গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি উপলক্ষে রবিবার(১লা নভেম্বর) সকাল ১০ টায়
উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য,প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।প্রধান অতিথি যুবকদের উন্নয়নে আত্ম কর্ম সংস্থানের লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত যুবকদের অবহিত করেন।এবং উপস্থিত তরুণ তরুণীদের মাঝে উৎসাহ প্রদানে বিভিন্ন বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে যুবসমাজকে স্বাবলম্বী করেন। গড়ে তুলতে যুব ঋণের করে চেক প্রদান করেন।আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে,এম, শামীম রেজা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ খাদেমুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেঃ শের আলী সবুজ,অধ্যাপক আতাউর রহমান,বিএনপি নেতা প্রকৌশলী হারুন আর রশিদ (হারুন), দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি,দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম (শাহীন), স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃরাশেদুল হক (শামীম), যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল, যুব উন্নয়নের সফল উদ্যোক্তা মোঃ নাসির উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ রাজনৈতিক দলের নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট