রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ০৬:২০ পিএম
নন্দিত টিভি
রূপগঞ্জে বিপুল পরিমাণ ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে বিপুল পরিমাণ ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

watermark
Jewel Hossain

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ শিমুল হোসেন (৩৬) ও ইয়ামিন আলী(২১)নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (পহেলা নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন ও অপরাধ ) তারিক আল মেহেদী।

এর আগে জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এর নির্দেশে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এস আই অজয় কুমারের নেতৃত্বে শনিবার রাত সারে ১১ টার দিকে উপজেলার গুতিয়াব প্রগতি স্কুলের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতর কাছ থেকে ৬৪২ বোতল ফায়ারড্রিল উদ্ধার করা হয়। এছাড়াও মাদক কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়।

গ্রেপ্তারকৃত শিমুল হোসেন রাজশাহী জেলার বাঘা থানার মনিগ্রাম এলাকার জামাল উদ্দিনের ছেলে ও ইয়ামিন আলী একই জেলা ও থানার পারসাওতা বিনোদপুর এলাকার আব্দুল লতিফ ছেলে ।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট