রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ০৬:০৩ পিএম
নন্দিত টিভি
গাইবান্ধার উত্তর গিদারীতে ডিবি পুলিশের অভিযান মাদকসহ রিপন আটক

গাইবান্ধার উত্তর গিদারীতে ডিবি পুলিশের অভিযান মাদকসহ রিপন আটক

watermark
Jewel Hossain

গাইবান্ধা সদর উপজেলার ১১নং গিদারী ইউনিয়নের উত্তর গিদারীর মলাবান্দি গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
অভিযান চলাকালে মৃত্যু দচিজল হকের ছেলে রিপনের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে আটক করেছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের এ অভিযানের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তবে উদ্ধারকৃত মাদকের পরিমাণ, ধরন এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট