রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ০৪:৫৭ পিএম
নন্দিত টিভি
নোরা ফাতেহিকে ঘিরে আলোচনা

নোরা ফাতেহিকে ঘিরে আলোচনা

watermark
nonditotvnews

বলিউড তারকা নোরা ফাতেহিকে ঘিরে আবারও আলোচনায় ২০০ কোটি রুপি আত্মসাতের মামলা। মামলার অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে এবার আদালতে সরকারি সাক্ষী হিসেবে হাজির হওয়ার নির্দেশ পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত এই অভিনেত্রী।আগামী ২ নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নোরাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মামলার তৃতীয় চার্জশিটে সাক্ষী হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে সুকেশের সঙ্গে যোগাযোগ এবং তাঁর কাছ থেকে উপহার গ্রহণের বিষয়ে তদন্তকারী সংস্থা একাধিকবার নোরাকে জিজ্ঞাসাবাদ করেছে।এদিকে সুকেশ বিভিন্ন সময়ে নোরার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার দাবি করেছেন। গত আগস্টে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি অভিযোগ করেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য নোরাকে কয়েক কোটি রুপি দিয়েছিলেন। শুধু অর্থ নয়, দামি ব্যাগ, প্রসাধনী ও বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন উপহার দেওয়ার কথাও দাবি করেন তিনি।

সুকেশ আরও দাবি করেন, নোরার সঙ্গে তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করবেন। ওই চিঠিতে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে নিয়েও মন্তব্য করেন তিনি।সুকেশের দাবি, জ্যাকুলিনের সঙ্গে তাঁর সম্পর্কের অবসান ঘটাতে নোরা তাঁকে প্রভাবিত করার চেষ্টা করতেন। তবে সুকেশের এসব অভিযোগের বিষয়ে নোরার পক্ষ থেকে নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এর আগে এই মামলায় নাম জড়ানোর কারণে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিলেন নোরা ফাতেহি। তাঁর দাবি, এ ঘটনার জেরে একাধিক কাজ ও বিজ্ঞাপনের সুযোগ হারিয়েছেন তিনি।সব মিলিয়ে ২০০ কোটি রুপি আত্মসাতের মামলায় নোরার আদালতে হাজিরা এবং সাক্ষ্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে সুকেশের করা অভিযোগগুলো এখনো তাঁর বক্তব্য হিসেবেই বিবেচ্য।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট