শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:০৫ পিএম
নন্দিত টিভি
গোসাইরহাটে অপু’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

গোসাইরহাটে অপু’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

watermark
Jewel Hossain

শরীয়তপুরের ডামুড্যায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা এবং বিএনপি নেতা মিয়া নুর উদ্দিন আহমেদ অপুকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুরের গোসাইরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় গোসাইরহাট ঐতিহাসিক ফুটবল ময়দান (গরুর হাট) প্রাঙ্গণে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মিয়া নুর উদ্দিন আহমেদ অপুকে নিয়ে একটি মহল বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে অপু’র হাতকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে শরীয়তপুরের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে মোরশেদ আলম টিপু মাদবর এবং নজরুল ইসলাম লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিও জানান বক্তারা।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা উর্মি।

এ সময় তারেক আজিজ মোবারক ঢালী, আক্তার হোসেন নানটু খান, আলাউদ্দিন সরদার, মোস্তফা দেওয়ান, মাহাতাব মাস্টার, হারুন গাজী, উজ্জ্বল চৌধুরী, কামরুজ্জামান মজনু, বাসার বাবুর্চি, হাবিব ঘরামি, জিয়াউর রহমান জমদ্দার, আলমগীর বেপারী, বাদল বেপারী, বাবুল সরদার, ছালাম হাওলাদার, গোসাইরহাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (বাবু) শেখ, পৌরসভা বিএনপি নেতা জুয়েল মাতুব্বরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট