শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:০০ পিএম
নন্দিত টিভি
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২%

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২%

watermark
nonditotvnews

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষাকেন্দ্র ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। বরিশাল বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন।

এ ছাড়া দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন। সিলেট বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। তবে কিছু পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। অনলাইনেও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

জি বাংলা টিভির প্রতিবেদন: ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএসের মাধ্যমে নিজেদের ফল জানতে পারছেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট