শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:১৭ পিএম
নন্দিত টিভি
সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

watermark
Jewel Hossain

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫ শত পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর ) সোনারগাঁ থানার মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত মোছাঃ ফাতেমা(৪৫) কক্সবাজার জেলার চকোরিয়া থানার মাতারবাড়ী মগডিল এলাকার আঃ সাত্তার এর স্ত্রী ও একই থানার ইলিশিয়া লাল ব্রিজ এলাকার নিজামুদ্দিন এর স্ত্রী খালেদা (৩৩) ।

সোনারগাঁ থানার তথ্যমতে, শুক্রবার ভোরের দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে ও এস আই সফিউদ্দিনের নেতৃত্বে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ সময় তার হেফাজত হতে ৩ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৩ হাজার ৫শত পিস ইয়াবাসহ ফাতেমা ও খালেদা নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট