শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:১৪ পিএম
নন্দিত টিভি
দৌলতপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের কব্জি বিছিন্ন 

দৌলতপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের কব্জি বিছিন্ন 

watermark
Jewel Hossain

কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলায় জমি ও বাঁশ কাটার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে
জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রনি হোসেন (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুরগ্রামে এ ঘটনা ঘটে।

বিরোধের জেরে দৌলতপুরে যুবককে কুপিয়ে
আহত করে রনি হোসেন মৃত বিশু মন্ডল ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সুমন ও তার সহযোগীরা রনির ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও হাতের কব্জি কেটে দেয় এবংএকটি মটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় সুমন একই গ্রামের নাজিরের ছেলে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতাল-এ পাঠানো হয়।

জামালপুর গ্রামের রনির ভাই রবি জানান, জমি ও বাঁশ কাটা সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় সুমন ও তার সহযোগীদের জড়িত থাকার অভিযোগও করেন তিনি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জামালপুর গ্রামের হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট