শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:০৮ পিএম
নন্দিত টিভি
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-২৩

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-২৩

watermark
Jewel Hossain

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক।

পুলিশ জানায়, মাদক মামলায় ৪ জন, মাদকসেবী ১৫ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয় ।
এছাড়াও বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট