নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী,মাদক সেবী,ডাকাত,ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার মোট ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দিন ব্যাপী জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান,ফতুল্লা মডেল থানায় ৬৬ জন,নারায়ণগঞ্জ সদর থানা ৯ জন,সিদ্ধিরগঞ্জ থানায় ২৫ জন,সোনারগাঁ থানায় ১৩ জন,বন্দর থানায় ৭জন,রূপগঞ্জ থানায় ১৩ এবং আড়াইহাজার থানায় ৭জন সহ মোট ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও অভিযানে ৬৩ ক্যান বিয়ার, ২৯৫ পিস ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে
এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।