বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:২৬ পিএম
নন্দিত টিভি
কালিয়াকৈরে অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় জরিমানা

কালিয়াকৈরে অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় জরিমানা

watermark
Jewel Hossain

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উজান বিলে অভিযান চালিয়ে অবৈধভাবে বাঁধ দিয়ে এবং নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩৫টি রিং জাল ও ২০টি কারেন্ট জাল জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদাসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, দেশের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এ কাজে সংশ্লিষ্ট ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট