বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:২০ পিএম
নন্দিত টিভি
পাথরঘাটা সদর ইউপি কর্তৃক আয়োজিত রুহিতা বিচ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক

পাথরঘাটা সদর ইউপি কর্তৃক আয়োজিত রুহিতা বিচ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক

watermark
Jewel Hossain

ফুটবলে গড়ি মন, মাদক- অপরাধ রুখতে তারুণ্যের জাগরণ' স্লোগানকে ধারণ করে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত রুহিতা বিচ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক, মিজ তাছলিমা আক্তার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ​খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুবসমাজকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবচেয়ে বড় হাতিয়ার। তরুণদের প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ধারার সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, পাথরঘাটা; ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাথরঘাটা থানা; পাথরঘাটা উপজেলার বিভিন্নপ্রান্ত থেকে আগত দর্শনার্থীবৃন্দ এবং গণমাধ্যমের সহকর্মীবৃন্দ।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট