২৯ অক্টোবর, ২০২৬খ্রি. পাথরঘাটা উপজেলাধীন পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, পাথরঘাটার আয়োজনে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে কর্ম-পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে পাথরঘাটা উপজেলার ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধানগণের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, পাথরঘাটা; ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাথরঘাটা থানা; রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমের সহকর্মীবৃন্দ।
সভায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, পাঠদানের নতুন কৌশল, এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও দক্ষতা উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারুণ্যকে দক্ষ মানবসম্পদে পরিণত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা প্রণয়নেও গুরুত্ব দেওয়া হয়।