জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে প্রদত্ত তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পাথরঘাটা উপজেলাধীন পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।
আজ ২৯ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে পাথরঘাটা উপজেলাধীন পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০ জন ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা মিজ তাছলিমা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, পাথরঘাটা; ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাথরঘাটা থানা; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে বিশেষভাবে মনোযোগী ও তৎপর হওয়ার ব্যাপারে পরামর্শ প্রদান করেন এবং সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।