বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:০৫ পিএম
নন্দিত টিভি
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

watermark
Jewel Hossain

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. সেলিম সরকার তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় একটি অসাধু চক্র তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সেলিম সরকার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে নয়াপুর বাজারে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন তিনি।

সেলিম সরকার সাদীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য।

সংবাদ সম্মেলনে সেলিম সরকার বলেন, তিনি কারও কাছে চাঁদা দাবি করেননি। সামনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় কিছু অসাধু লোক তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে বলে তিনি মনে করেন। তিনি সবসময় মাদকের বিরুদ্ধে লড়াই করে আসছেন বলেও জানান। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
এদিকে, স্থানীয় বাজারের কয়েকজন ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা প্রায় ৩০ বছর ধরে ওই বাজারে দোকানদারি ও ব্যবসা করে আসছেন। তাঁদের দাবি, এই দীর্ঘ সময়ে সেলিম সরকার তাঁদের কাছে কখনো এক টাকা চাঁদাও দাবি করেননি।
এলাকাবাসীর কয়েকজন আরও জানান, সেলিম সরকার তাঁদের বিপদে-আপদে পাশে দাঁড়ান এবং বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁদের ভাষ্য, তিনি একজন ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট