বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ০২:১৫ পিএম
নন্দিত টিভি
নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে আধুনিক শিক্ষা উপকরণ প্রদান করলেন উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে আধুনিক শিক্ষা উপকরণ প্রদান করলেন উপাচার্য

watermark
Jewel Hossain

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে আধুনিক শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে স্কুল অ্যান্ড কলেজের অফিসকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ ও ফটোকপি মেশিন হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. লুপা খাতুনের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন উপাচার্য। তিনি কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটিরও সভাপতি।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমরা আমাদের বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজকে যুগোপযোগী, আধুনিক ও আকর্ষণীয় পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করাতে চাই। শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে। এই স্কুল অ্যান্ড কলেজকে আমরা মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, প্রকল্প পরিচালক প্রকৌশলী সৈয়দ মোফাছিরুল ইসলাম, উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেডিএ) আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট