জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের সাবেক সভাপতি মো. জোবায়েদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মরহুম মো. জোবায়েদ হোসেনের রুহের মাগফিরাত কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় আয়োজিত এ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে আয়োজকরা।
উল্লেখ্য, মো. জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের সাবেক সভাপতি ছিলেন। ২০২৫ সালের ১৯ অক্টোবর রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের একটি ভবনের সিঁড়ি থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল