জুয়েল হোসেন, মাল্টিমিডিয়া প্রতিনিধি
৮ এপ্রিল ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে পরিচ্ছন্নতা অভিযান: শফিকুল ইসলামের নেতৃত্বে সচেতনতামূলক কর্মসূচি

গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে একটি সচেতনতামূলক “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান” অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব এস এম শফিকুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অভিযানে উপস্থিত ছিলেন খাঁজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ বখতিয়ার এবং সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাবিবুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সেফটি জ্যাকেট ও গ্লাভস পরে পৌর এলাকার বিভিন্ন সড়ক পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি করেন।
এ সময় আয়োজকরা জানান, “পরিচ্ছন্ন শহর, সুস্থ জীবন—এই লক্ষ্যকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তারা আরও বলেন, একটি বাসযোগ্য ও সুন্দর শহর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

যুদ্ধ শুরুর পর প্রথমবার ফোনালাপ সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর

আবারও বিরোধী দলের ওয়াকআউট

হরমুজ প্রণালি পারাপারে নতুন শর্ত ইরানের

আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম ৩৬ তম ট্রাব অ্যাওয়ার্ড-২০২৫ উৎযাপন কমিটির চেয়ারম্যান

শ্রীনগরে সন্ত্রাসী হামলার শিক্ষকসহ ৩ জন আহত, বাড়িঘর ভাঙচুর 

কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪ বছর পর সোনারগাঁয়ে নয়ন হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

সোনারগাঁয়ে ইউএনওর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল বিতরণ

১০

সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান

১১

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয়

১২

কালিয়াকৈরে পরিচ্ছন্নতা অভিযান: শফিকুল ইসলামের নেতৃত্বে সচেতনতামূলক কর্মসূচি

১৩

দৌলতপুরে র‌্যাবের অভিযানে নকল সিগারেট উদ্ধার, আটক ১

১৪

যুদ্ধবিরতির মাঝেই ইরানের তেল শোধনাগারে হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৫

ক্রিকেট বোর্ডে ‘বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি’

১৬

তারুণ্যের কণ্ঠে নতুন নেতৃত্ব: ববিসাস নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

১৭

গুইমারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

১৮

বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

১৯

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

২০