মোঃ কামাল উদিন, বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬কে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে বালিয়াডাঙ্গীতে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ ২০২৬ খ্রিঃ) বিকাল ৩:৩০ মিনিটের সময় বালিয়াডাঙ্গী রুপালী ব্যাংকের দক্ষিণ পাশে সফিকুল চেয়ারম্যান মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা প্রদান, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ হওয়া প্রয়োজন এবং গরিব পরিবারের মেধাবী সন্তানরা যেন যোগ্যতার ভিত্তিতে সুযোগ পায়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে এবং মেধা যাচাই ও পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির চেষ্টা করলে প্রার্থীর নিয়োগ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, কোনো তদবির বা অনৈতিক উপায়ে নয়, বরং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে মেধার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হবে। পাশাপাশি মাদক নির্মূল ও চলমান তেল সংকট মোকাবেলায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে গাঁজাসহ ৩ যুবক আটক

জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা, ট্যাগ অফিসার নিয়োগ

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমির হামজার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বন্দর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান

ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ চাই : ট্রাম্প

১৩৩ অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ২০টি বাতিলের সুপারিশ, সংসদে অনিশ্চয়তা

১০

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

১১

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১২

আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ

১৩

সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক

১৪

পটুয়াখালীর লাউকাঠিতে কিশোরীর রহস্যজনক মৃত্যু, হত্যা দাবি পরিবারের

১৫

গুইমারায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

১৬

কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১৭

৭২ হাজার লিটার তেল উধাও”মূল হোতারা বহাল তবিয়তে

১৮

ইরানের ‘আক্রমণাত্মক প্রতিরক্ষা’ কৌশল

১৯

সোনারগাঁয়ে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

২০