মোঃ নুর নবী জনি, ষ্টাফ রিপোর্টার
৩১ মার্চ ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে ফতুল্লার রামারবাগ এলাকার রিয়া গোপ স্টেডিয়াম সংলগ্ন রয়েল গার্মেন্টসের সামনে সড়ক থেকে এসব উদ্ধার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফেরদৌসুর রহমান ইমনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার ওপর পড়ে থাকা একটি বিদেশি পিস্তল ও লোড করা ম্যাগজিন তাদের নজরে আসে। পরে সেগুলো জব্দ করা হয় এবং ম্যাগজিন থেকে ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

‎তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎ওসি আব্দুল মান্নান জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

‎স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। জনবহুল এলাকায় এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

‎পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে কোনো অপরাধচক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে গাঁজাসহ ৩ যুবক আটক

জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা, ট্যাগ অফিসার নিয়োগ

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমির হামজার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বন্দর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান

ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ চাই : ট্রাম্প

১৩৩ অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ২০টি বাতিলের সুপারিশ, সংসদে অনিশ্চয়তা

১০

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

১১

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১২

আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ

১৩

সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক

১৪

পটুয়াখালীর লাউকাঠিতে কিশোরীর রহস্যজনক মৃত্যু, হত্যা দাবি পরিবারের

১৫

গুইমারায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

১৬

কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১৭

৭২ হাজার লিটার তেল উধাও”মূল হোতারা বহাল তবিয়তে

১৮

ইরানের ‘আক্রমণাত্মক প্রতিরক্ষা’ কৌশল

১৯

সোনারগাঁয়ে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

২০