মোঃ নুর নবী জনি, ষ্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৭২ হাজার লিটার তেল উধাও”মূল হোতারা বহাল তবিয়তে

নারায়ণগঞ্জের গোদনাইল পদ্মা ডিপো থেকে রাজধানীর কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে জেট ফুয়েল পরিবহনের পথে ভয়াবহ তেল চুরির ঘটনায় দুই কর্মীকে বদলি করে দায় এড়ানোর অভিযোগ উঠেছে, অথচ মূল হোতারা এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছে—এমন অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে জ্বালানি খাতজুড়ে।

ঘটনার সঙ্গে জড়িত ডিপার কামাল হোসেন ও ইসমাঈলকে কুর্মিটোলা ডিপো থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হলেও, অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা কুর্মিটোলা ডিপোর চালান সইকারী কর্মকর্তা সমীর, গোদনাইল পদ্মা ডিপোর মিটারম্যান রবি এবং ফেন্সি মনির মন্ডল এখনো বহাল রয়েছেন।

এতে করে প্রশ্ন উঠেছে—তদন্ত কি শুধুই ‘নিম্নস্তরের বলি’ খুঁজে বের করার জন্য ?

জানা গেছে, গত ১১ মার্চ গোদনাইল পদ্মা ডিপো থেকে ছেড়ে আসা অন্তত চারটি জেট ফুয়েলবাহী ট্যাংকার কাগজে-কলমে কুর্মিটোলা ডিপোতে পৌঁছালেও বাস্তবে প্রায় ৭২ হাজার লিটার তেল রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। সংশ্লিষ্ট ট্যাংকারগুলোর নম্বর—৪১-০৭০০, ৪২-০২৫২, ৪১-০৬৪৯ ও ৪১-০৬৯৮।

অভিযোগ রয়েছে, এই পুরো অপারেশনের নেপথ্যে ছিলেন সমীর, যিনি খালি ট্যাংকারকেও তেলভর্তি দেখিয়ে চালানে স্বাক্ষর করেছেন। আর গোদনাইল ডিপো থেকে ট্যাংকার ছাড়ার আগেই মিটারম্যান রবি ও ফেন্সি মনির মন্ডল কোন গাড়ি পথে তেল পাচার করবে, তার ‘সবুজ সংকেত’ দিয়ে দিতেন। তাদের এই সমন্বিত সিন্ডিকেটের মাধ্যমেই চলত তেল লোপাটের কারবার।

সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরেই সক্রিয় এবং অতীতেও তাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে প্রভাবশালী মহলের নাম ভাঙিয়ে রবি ও মনির বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। বাড়ি, গাড়ি, জমিজমা—সবই গড়ে উঠেছে এই অবৈধ তেল বাণিজ্যের টাকায়।

এদিকে, ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর পদ্মা অয়েল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

গত ১৪ মার্চ তদন্ত দল কুর্মিটোলা ডিপোতে গিয়ে সিসিটিভি ফুটেজ, ট্যাংকার চলাচলের তথ্য ও জ্বালানি মজুদের হিসাব যাচাই করে। তদন্তে নেতৃত্ব দেন উপ-মহাব্যবস্থাপক (নিরীক্ষা) ও হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স মো. শফিউল আজম, ব্যবস্থাপক পেয়ার আহাম্মদ এবং কর্মকর্তা কে এম আবদুর রহিম।

তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, কাগজে ট্যাংকার পৌঁছানোর প্রমাণ থাকলেও বাস্তবে তেল অন্যত্র বিক্রি করা হয়েছে—এমন শক্ত প্রমাণ মিলেছে। তবুও এখন পর্যন্ত মূল হোতাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় প্রশ্ন উঠেছে তদন্তের স্বচ্ছতা নিয়ে।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, “কামাল-ইসমাঈলকে সরিয়ে দায় শেষ করা যাবে না। মূল হোতা সমীর, রবি ও ফেন্সি মনিরকে আইনের আওতায় না আনলে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়।”

এ ঘটনায় সরকারের বিপুল রাজস্ব ক্ষতির পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। কারণ, জেট ফুয়েল মূলত বিমান চলাচলের জন্য ব্যবহৃত হলেও অসাধু চক্র এটি অকটেনের সঙ্গে মিশিয়ে অবৈধভাবে বাজারজাত করছে—যা মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এদিকে, জ্বালানি প্রতিমন্ত্রী আকস্মিক পরিদর্শনে গিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন—প্রমাণ মিললে কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে মাঠের বাস্তবতা বলছে, এখনো ‘বড় মাছ’ ধরাছোঁয়ার বাইরে।

সব মিলিয়ে প্রশ্ন একটাই—
তেল চুরির এই রাঘববোয়ালদের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়া হবে, নাকি বদলির নাটকেই শেষ হবে সব ?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বরগুনায় জ্বালানি তেল সংকট সমাধানে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সংবিধান সংস্কার ইস্যুতে রাজপথে বিরোধী দল, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা

সড়ক দুর্ঘটনায় আহত নিসচা এর উপদেষ্টাকে দেখতে নিসচা কমলগঞ্জ নেতৃবৃন্দ

কালিগঞ্জে পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের কার্যনির্বাহী নির্বাহী কমিটির সভা

আমির হামজার মন্তব্যে ক্ষুব্ধ নারী সংসদ সদস্যরা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে মির্জাগন্জ থানা পুলিশ

পরকীয়ার অভিযোগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, স্বামীর দুধ দিয়ে গোসল

১০

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা-হেরোইনসহ গ্রেফতার ৮

১১

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে: ৩ জন নিহত

১২

সংসদে শফিকুর–সালাহউদ্দিনের পাল্টাপাল্টি বক্তব্য

১৩

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধ, ফিলিং স্টেশন মালিকের সংবাদ সম্মেলন

১৫

মাদক বিরোধী অভিযানে বন্দরে ৬ জনের কারাদণ্ড

১৬

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৩২৩৩২ মেগাওয়াটে

১৭

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

১৮

কৃষিতে প্রণোদনা: ছাতকে বীজ-সার বিতরণ কার্যক্রমের সূচনা করলেন এমপি মিলন

১৯

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

২০