বার্তা বিভাগ
১ অক্টোবর ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাত জেলায় বন্যার পূর্বাভাস, ভারি বর্ষণে বিপর্যস্ত হতে পারে দেশ

দেশের তিনটি বিভাগে ভারি বর্ষণ এবং উজানে ভারতের আসাম ও ত্রিপুরায় বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের সাতটি জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের তথ্যমতে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারি বৃষ্টি হতে পারে। আর এর সরাসরি প্রভাবে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নিম্নাঞ্চল বন্যার ঝুঁকিতে রয়েছে।

কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় এটি দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের ভেতরে এবং ভারতের ত্রিপুরা ও আসামে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানির স্তর গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী তিন দিন আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এরই মধ্যে ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী চারদিন এ ধরনের বর্ষণ অব্যাহত থাকতে পারে। এতে নগর এলাকায় জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করতে পারে। এ কারণে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে সমুদ্র উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যার কারণে নদী তীরবর্তী এবং নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং জনজীবনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০