শাফিন আহমেদ, ষ্টাফ রিপোর্টার
৯ এপ্রিল ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীনগরে সন্ত্রাসী হামলার শিক্ষকসহ ৩ জন আহত, বাড়িঘর ভাঙচুর 

শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় শিক্ষক সহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা ওই শিক্ষকের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার রাড়িখাল  ইউনিয়নের উত্তর বালাসুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় বালাসুর নতুন বাজার বিসমিল্লাহ হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ সেলিম খানের সাথে একই এলাকার সালাম বেপারী ও নূরজামাল বেপারীর  সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে সেলিম খান স্কুল শেষ করে বাড়ি ফেরার পথে সালাম বেপারী, নূরজামাল বেপারী, সুমন বেপারী, হযরত ব্যাপারীসহ ৭/৮ জন বহিরাগত সন্ত্রাসী সেলিম খানের মাথা ফাটিয়ে দেয় ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে তার স্বজনরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এদিকে সন্ধ্যার পর সন্ত্রাসীরা পুনরায় শিক্ষক সেলিম খানের  বাড়িতে হামলা কারে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায় সেলিম খানের মা সইয়াদা বেগম (৫৮) ও তার ভাবি  সাদিয়া বেগম (৩৫) গুরুতর আহত হয়। শিক্ষক সেলিম খান জানান, সন্ত্রাসীরা প্রথম দফায় আমার মাথা ফাটিয়ে দেয় ও পিটিয়ে গুরুতর আহত করে। সন্ধ্যার পরে দ্বিতীয় দফায়  আমার বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তারা আমার মা ও আমার ভাবিকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আমি বাদী হয়ে শ্রীনগর থানায় আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছি।
শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

যুদ্ধ শুরুর পর প্রথমবার ফোনালাপ সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর

আবারও বিরোধী দলের ওয়াকআউট

হরমুজ প্রণালি পারাপারে নতুন শর্ত ইরানের

আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম ৩৬ তম ট্রাব অ্যাওয়ার্ড-২০২৫ উৎযাপন কমিটির চেয়ারম্যান

শ্রীনগরে সন্ত্রাসী হামলার শিক্ষকসহ ৩ জন আহত, বাড়িঘর ভাঙচুর 

কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪ বছর পর সোনারগাঁয়ে নয়ন হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

সোনারগাঁয়ে ইউএনওর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল বিতরণ

১০

সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান

১১

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয়

১২

কালিয়াকৈরে পরিচ্ছন্নতা অভিযান: শফিকুল ইসলামের নেতৃত্বে সচেতনতামূলক কর্মসূচি

১৩

দৌলতপুরে র‌্যাবের অভিযানে নকল সিগারেট উদ্ধার, আটক ১

১৪

যুদ্ধবিরতির মাঝেই ইরানের তেল শোধনাগারে হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৫

ক্রিকেট বোর্ডে ‘বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি’

১৬

তারুণ্যের কণ্ঠে নতুন নেতৃত্ব: ববিসাস নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

১৭

গুইমারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

১৮

বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

১৯

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

২০