ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা-এর চাড়োল ইউনিয়নে অবস্থিত লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়-এ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এডভোকেট মোঃ জিল্লুর রহমান।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান উল হক এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হায়াত নূরনবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক মোঃ সাইফুল্লাহ কলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ রওশন আরা বেগম, একাডেমিক সুপারভাইজার রীতা রানী পাল, বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং সাবেক সভাপতি মোঃ আলাল আক্তার।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শেষে শিক্ষার্থীদের সফলতা, সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন