গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে একটি সচেতনতামূলক “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান” অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব এস এম শফিকুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অভিযানে উপস্থিত ছিলেন খাঁজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ বখতিয়ার এবং সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাবিবুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সেফটি জ্যাকেট ও গ্লাভস পরে পৌর এলাকার বিভিন্ন সড়ক পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি করেন।
এ সময় আয়োজকরা জানান, “পরিচ্ছন্ন শহর, সুস্থ জীবন—এই লক্ষ্যকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তারা আরও বলেন, একটি বাসযোগ্য ও সুন্দর শহর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
মন্তব্য করুন