বার্তা বিভাগ
৮ এপ্রিল ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ

দেশে বড় ধরনের দুর্নীতির অভিযোগ সামনে এসেছে সাব-রেজিস্ট্রার বদলি নিয়ে। অবৈধ প্রক্রিয়ায় শতকোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল এবং তার ব্যক্তিগত সহকারী মাসুমের বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে।

বুধবার দুর্নীতি দমন কমিশন-এ এই আবেদন দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন।

আবেদনে উল্লেখ করা হয়, মাত্র ৮ মাসে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে শতকোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। অভিযোগ অনুযায়ী, অক্টোবর ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে অন্তত ২৮২ জনকে বদলি করা হয়। এর মধ্যে প্রায় ২০০ জন ঘুষ দিয়ে পছন্দের কর্মস্থলে বদলি নিয়েছেন।

প্রতিটি বদলির জন্য জনপ্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অতীতে এত স্বল্প সময়ে এত বড় পরিসরে বদলির নজির নেই বলেও বলা হয়েছে।

বদলির ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেড অনুযায়ী কর্মকর্তাদের সমমানের অফিসে পদায়ন করার কথা থাকলেও, বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র।

ঘুষের বিনিময়ে নিম্ন গ্রেডের কর্মকর্তাদের উচ্চ গ্রেডের অফিসে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, যারা ঘুষ দিতে রাজি হননি, তাদের অনেককে শাস্তিমূলকভাবে নিম্ন গ্রেডে বদলি করা হয়েছে।

এমনকি কিছু কর্মকর্তাকে কয়েক মাসের মধ্যে একাধিকবার বদলি করা হয়েছে এবং যোগদানের আগের দিনও নতুন বদলির আদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এই পরিস্থিতিতে গত বছরের ১ জুন আইন মন্ত্রণালয় একটি সতর্কতা জারি করে জানায়, বদলি বা পদায়নে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই এবং এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়।

তবে অভিযোগ অনুযায়ী, এই সতর্কতা জারির আগেই বিপুল অঙ্কের ঘুষ লেনদেন সম্পন্ন হয় এবং পরবর্তীতে আর কোনো বদলির আদেশ দেওয়া হয়নি।

এখন অভিযোগের প্রেক্ষিতে দুদক কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০