বার্তা বিভাগ
৬ এপ্রিল ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লালবাগে হত্যাকাণ্ড: সন্দেহভাজনের খোঁজে পুলিশের আহ্বান

রাজধানীর লালবাগে রিয়াদ হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ।

জানা গেছে, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে লালবাগ থানার গৌর শহীদ মাজারের পেছনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রিয়াদ হোসেনের পিতার নাম আব্দুস সালাম। তার বাসা লালবাগ রোডের ২৩/৪ নম্বরে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের আগে নিহত রিয়াদ হোসেনকে সর্বশেষ এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে দেখা যায়। ওই ব্যক্তি লুঙ্গি পরিহিত ছিলেন এবং তার একটি ছবি তদন্তের স্বার্থে চিহ্নিত করা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে ওই ব্যক্তির পরিচয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কোনো ব্যক্তি যদি তথ্য দিয়ে সহায়তা করতে পারেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে—

📞 মোহাম্মদ আকতারুজ্জামান সরকার
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), গোয়েন্দা লালবাগ বিভাগ, ডিএমপি
মোবাইল: ০১৭১৬২৬৫৫৯৮

📞 আব্দুস সালাম
এসআই (নিরস্ত্র), লালবাগ থানা, ডিএমপি
মোবাইল: ০১৭১৭২১৫২৯৮

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

যুদ্ধ শুরুর পর প্রথমবার ফোনালাপ সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর

আবারও বিরোধী দলের ওয়াকআউট

হরমুজ প্রণালি পারাপারে নতুন শর্ত ইরানের

আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম ৩৬ তম ট্রাব অ্যাওয়ার্ড-২০২৫ উৎযাপন কমিটির চেয়ারম্যান

শ্রীনগরে সন্ত্রাসী হামলার শিক্ষকসহ ৩ জন আহত, বাড়িঘর ভাঙচুর 

কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪ বছর পর সোনারগাঁয়ে নয়ন হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

সোনারগাঁয়ে ইউএনওর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল বিতরণ

১০

সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান

১১

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয়

১২

কালিয়াকৈরে পরিচ্ছন্নতা অভিযান: শফিকুল ইসলামের নেতৃত্বে সচেতনতামূলক কর্মসূচি

১৩

দৌলতপুরে র‌্যাবের অভিযানে নকল সিগারেট উদ্ধার, আটক ১

১৪

যুদ্ধবিরতির মাঝেই ইরানের তেল শোধনাগারে হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৫

ক্রিকেট বোর্ডে ‘বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি’

১৬

তারুণ্যের কণ্ঠে নতুন নেতৃত্ব: ববিসাস নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

১৭

গুইমারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

১৮

বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

১৯

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

২০