মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
২ এপ্রিল ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাশাইর বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

জানা যায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাশাইর বাজার পরিদর্শনে যান। এ সময় ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে খলাপাড়া এলাকার বাসিন্দা খোরশেদ আলম (৪৮)-এর দোকানে অভিযান চালানো হয়।

অভিযানে প্রমাণ পাওয়া যায়, দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি এবং গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলিয়াপাড়া দিবসে ফখরুল : জিয়ার কণ্ঠেই উজ্জীবিত হয়েছিল মুক্তিযুদ্ধ

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব: ৩০ উপজেলায় বিশেষ টিকাদান শুরু

গাইবান্ধায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বরগুনায় জ্বালানি তেল সংকট সমাধানে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সংবিধান সংস্কার ইস্যুতে রাজপথে বিরোধী দল, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা

সড়ক দুর্ঘটনায় আহত নিসচা এর উপদেষ্টাকে দেখতে নিসচা কমলগঞ্জ নেতৃবৃন্দ

কালিগঞ্জে পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের কার্যনির্বাহী নির্বাহী কমিটির সভা

আমির হামজার মন্তব্যে ক্ষুব্ধ নারী সংসদ সদস্যরা

১০

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে মির্জাগন্জ থানা পুলিশ

১১

পরকীয়ার অভিযোগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, স্বামীর দুধ দিয়ে গোসল

১২

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা-হেরোইনসহ গ্রেফতার ৮

১৩

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে: ৩ জন নিহত

১৪

সংসদে শফিকুর–সালাহউদ্দিনের পাল্টাপাল্টি বক্তব্য

১৫

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৬

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধ, ফিলিং স্টেশন মালিকের সংবাদ সম্মেলন

১৭

মাদক বিরোধী অভিযানে বন্দরে ৬ জনের কারাদণ্ড

১৮

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৩২৩৩২ মেগাওয়াটে

১৯

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

২০