নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে তিন যুবক কে (গাঁজা) মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৯ মার্চ ) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. কাউসার (২৩), পিতা: আল আমিন, গ্রাম: বাস্তম বাগ, ইউনিয়ন: বারদী; মো. রায়হান (২৩), পিতা: কবির, গ্রাম: গোয়ালপাড়া, ইউনিয়ন: বারদী; এবং মো. সুমন (২৮), পিতা: মো. বিদ্যুৎ, গ্রাম: লাদুরচর, ইউনিয়ন: নোয়াগাঁও। তারা সবাই সোনারগাঁ থানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরকামালদী গ্রামের আস্থা ফিডের সামনের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন