বার্তা বিভাগ
৩০ মার্চ ২০২৬, ১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

এক-এগারো সরকারের আরেক আলোচিত কুশীলব, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আফজাল নাছেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি।

সোমবার ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এর আগে একই ঘটনায় সংশ্লিষ্ট আরও দুই সাবেক সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।

সূত্র জানায়, মো. আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযোগ রয়েছে, এক-এগারো সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের ওপর চালানো শারীরিক ও মানসিক নির্যাতনের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

বিশেষ করে, তারেক রহমানকে নির্যাতনের সময় ঘটনাস্থলে তার উপস্থিতির অভিযোগ রয়েছে এই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে হেনস্তা এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভাইরাল হওয়া ভিডিও ধারণ এবং ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপর নির্যাতনের ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে।

জানা গেছে, ২০০৯ সালের ৫ নভেম্বর সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় আফজাল নাছেরকে।

নোয়াখালীর সেনবাগের বাসিন্দা এই কর্মকর্তা ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন।

বিশ্লেষকদের মতে, এক-এগারো সরকারের সময়কার ঘটনাগুলো নিয়ে সাম্প্রতিক এই গ্রেফতারগুলো নতুন করে রাজনৈতিক ও আইনি আলোচনার জন্ম দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে গাঁজাসহ ৩ যুবক আটক

জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা, ট্যাগ অফিসার নিয়োগ

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমির হামজার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বন্দর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান

ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ চাই : ট্রাম্প

১৩৩ অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ২০টি বাতিলের সুপারিশ, সংসদে অনিশ্চয়তা

১০

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

১১

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১২

আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ

১৩

সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক

১৪

পটুয়াখালীর লাউকাঠিতে কিশোরীর রহস্যজনক মৃত্যু, হত্যা দাবি পরিবারের

১৫

গুইমারায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

১৬

কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১৭

৭২ হাজার লিটার তেল উধাও”মূল হোতারা বহাল তবিয়তে

১৮

ইরানের ‘আক্রমণাত্মক প্রতিরক্ষা’ কৌশল

১৯

সোনারগাঁয়ে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

২০