মোঃ আব্দুল মজিদ
৩০ মার্চ ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ

আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার আবারও বেতনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে। নদীর প্রবল স্রোতের তোড়ে বাজারসংলগ্ন পূর্ব-দক্ষিণ ও উত্তর-পশ্চিম পাশের বেড়িবাঁধ ধ্বসে ধ্বসে পড়ছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ,অপরিকল্পিত নদী খনন ও অব্যবস্থাপনার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। নদীর বাহাদুরপুর অংশে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকলেও সেখানে খনন না করে ভাঙনকবলিত পাড়ের (বুধহাটা বাজার এলাকা) দিকেই খনন কাজ করা হয়েছে। ফলে স্রোতের গতিপথ সরাসরি বাজারের দিকে চলে এসেছে।
গত কয়েকদিনেই প্রায় ১৫ থেকে ২০ হাত বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে।
এদিকে ভাঙনকবলিত এলাকায় নৌযান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি একটি খেয়া নৌকা ঘাটে ভিড়তে গেলে হঠাৎ বড় অংশের পাড় ধসে পড়ে,এতে যাত্রীরা নদীতে পড়ে যাশ। পরে স্থানীয়দের দ্রুত সহযোগিতায় শিশুসহ সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান,শুধু বালুর বস্তা ফেলে এই বাজার রক্ষা করা সম্ভব নয়। দ্রুত নদীর অপর পাড়ে জমে থাকা পলি অপসারণ করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে এবং স্রোতের দিক পরিবর্তনের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী পরিচালক আব্দুর রহমান তাসকিয়া বলেন,নদী খননের ফলে তোলা মাটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সেখানে যদি আমাদের কোনো বেড়িবাঁধ থাকে,তাহলে বিষয়টি আমরা দেখব।
বুধহাটা বাজার নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,খাসজমি রক্ষা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না।
ভাঙ্গন রক্ষায় কাজ না করার অজুহাত দেখিয়ে নির্বাহী পরিচালকের বক্তব্যের প্রেক্ষিতে সচেতন ব্যক্তিবর্গ জানান,পাউবো’র মূল বাঁধ কয়েক যুগ আগে থেকে নদীতে গিলতে থাকে। বর্তমান চিত্র এমন যে,মূল পুরনো বাঁধ পুরনো নদী পাড়ি দিয়ে অপর পাড়-বাহাদুরপুর অংশে গিয়ে উঠেছে। এখন যে বাঁধ বুধহাটা পাড়ে রয়েছে তা নতুন করে পিছুতে পিছুতে বাজারের মধ্যে পৌছেছে। নির্বাহী প্রকৌশলী কোন বাঁধ রক্ষা করবেন? এমন প্রশ্ন রেখে সচেতন ব্যক্তিবর্গ বলেন,নদীর ভাঙ্গন রক্ষা না করলে পুরো বাজার ও জনবসতি গিলে ফেলতে বেশী সময় লাগবেনা।##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে গাঁজাসহ ৩ যুবক আটক

জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা, ট্যাগ অফিসার নিয়োগ

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমির হামজার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বন্দর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান

ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ চাই : ট্রাম্প

১৩৩ অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ২০টি বাতিলের সুপারিশ, সংসদে অনিশ্চয়তা

১০

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

১১

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১২

আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ

১৩

সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক

১৪

পটুয়াখালীর লাউকাঠিতে কিশোরীর রহস্যজনক মৃত্যু, হত্যা দাবি পরিবারের

১৫

গুইমারায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

১৬

কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১৭

৭২ হাজার লিটার তেল উধাও”মূল হোতারা বহাল তবিয়তে

১৮

ইরানের ‘আক্রমণাত্মক প্রতিরক্ষা’ কৌশল

১৯

সোনারগাঁয়ে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

২০