বার্তা বিভাগ
২৯ মার্চ ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধে লোহিত সাগরে হুথির ভয়ে কাঁপছে ইউরোপ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ইরানের পক্ষে এই গোষ্ঠীর যুদ্ধে অংশগ্রহণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ইরান-এ যুক্তরাষ্ট্রইসরায়েল-এর যৌথ হামলা শুরুর পর থেকে সংঘাত দ্রুত বিস্তৃত হচ্ছে। এরই মধ্যে হুথিদের সক্রিয় অংশগ্রহণ নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে আন্তর্জাতিক অঙ্গনে।

এই পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। লোহিত সাগরে মোতায়েন থাকা ইইউর নৌ-মিশন জানিয়েছে, তারা হুথিদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

অপারেশন আস্পাইডস’ নামে পরিচিত এই মিশন সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে। জাহাজগুলোকে নিবন্ধিত হয়ে নির্ধারিত সামুদ্রিক নিরাপত্তা চ্যানেল ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখতে ইইউর নৌ-সম্পদগুলো উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে লোহিত সাগর অঞ্চলে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে। তখন অনেক জাহাজকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূল ঘুরে চলাচল করতে হয়, যা সময় ও ব্যয় উভয়ই বাড়িয়ে দেয়।

বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাতে হুথিদের সক্রিয়তা বাড়লে আবারও বৈশ্বিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বরগুনায় জ্বালানি তেল সংকট সমাধানে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সংবিধান সংস্কার ইস্যুতে রাজপথে বিরোধী দল, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা

সড়ক দুর্ঘটনায় আহত নিসচা এর উপদেষ্টাকে দেখতে নিসচা কমলগঞ্জ নেতৃবৃন্দ

কালিগঞ্জে পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের কার্যনির্বাহী নির্বাহী কমিটির সভা

আমির হামজার মন্তব্যে ক্ষুব্ধ নারী সংসদ সদস্যরা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে মির্জাগন্জ থানা পুলিশ

পরকীয়ার অভিযোগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, স্বামীর দুধ দিয়ে গোসল

১০

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা-হেরোইনসহ গ্রেফতার ৮

১১

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে: ৩ জন নিহত

১২

সংসদে শফিকুর–সালাহউদ্দিনের পাল্টাপাল্টি বক্তব্য

১৩

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধ, ফিলিং স্টেশন মালিকের সংবাদ সম্মেলন

১৫

মাদক বিরোধী অভিযানে বন্দরে ৬ জনের কারাদণ্ড

১৬

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৩২৩৩২ মেগাওয়াটে

১৭

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

১৮

কৃষিতে প্রণোদনা: ছাতকে বীজ-সার বিতরণ কার্যক্রমের সূচনা করলেন এমপি মিলন

১৯

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

২০