সিহাব আলম সম্রাট, রাজশাহী
২৯ মার্চ ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অবৈধ তেল মজুদ কারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ব্যবসায়ীকে নগদ অর্থদণ্ড

ভোক্তা অধিকার রক্ষায় এবং জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে পুঠিয়া উপজেলার নন্দনপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

শনিবার (২৮ মার্চ) দুপুরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রয় করায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

‎জানা যায়, নন্দনপুর বাজারের কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রয় করছেন। অভিযান চলাকালীন এর সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে নগদ অর্থদণ্ড প্রদান করেন এসিল্যান্ড শিবু দাশ করা হয়। এছাড়া জনসচেতনতা এবং স্বচ্ছতা বজায় রাখতে দোকানের সামনে সরকার নির্ধারিত মূল্যের তালিকা টাঙিয়ে দেওয়া হয়।

‎অভিযান পরিচালনাকারী শিবু দাশ জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্ধারিত জ্বালানি তেলের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে ফিলিং স্টেশন ও খুচরা দোকান গুলোতে নিয়মিত তদারকি চালানো হচ্ছে। বিশেষ করে, অবৈধ মজুত রোধ: কোনো ফিলিং স্টেশন বা বিক্রেতা অবৈধভাবে তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে।

তিনি আরো জানান, ভোক্তাকে চাহিদা অনুযায়ী তেল না দিয়ে ফিরিয়ে দেওয়ার বা হয়রানি করার কোনো সুযোগ নেই। “ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করে অবৈধভাবে তেল মজুত রাখা বা বেশি দাম নেওয়া দণ্ডনীয় অপরাধ। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

‎সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এমন কঠোর নজরদারি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বরগুনায় জ্বালানি তেল সংকট সমাধানে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সংবিধান সংস্কার ইস্যুতে রাজপথে বিরোধী দল, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা

সড়ক দুর্ঘটনায় আহত নিসচা এর উপদেষ্টাকে দেখতে নিসচা কমলগঞ্জ নেতৃবৃন্দ

কালিগঞ্জে পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের কার্যনির্বাহী নির্বাহী কমিটির সভা

আমির হামজার মন্তব্যে ক্ষুব্ধ নারী সংসদ সদস্যরা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে মির্জাগন্জ থানা পুলিশ

পরকীয়ার অভিযোগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, স্বামীর দুধ দিয়ে গোসল

১০

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা-হেরোইনসহ গ্রেফতার ৮

১১

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে: ৩ জন নিহত

১২

সংসদে শফিকুর–সালাহউদ্দিনের পাল্টাপাল্টি বক্তব্য

১৩

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধ, ফিলিং স্টেশন মালিকের সংবাদ সম্মেলন

১৫

মাদক বিরোধী অভিযানে বন্দরে ৬ জনের কারাদণ্ড

১৬

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৩২৩৩২ মেগাওয়াটে

১৭

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

১৮

কৃষিতে প্রণোদনা: ছাতকে বীজ-সার বিতরণ কার্যক্রমের সূচনা করলেন এমপি মিলন

১৯

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

২০