এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ
২৯ মার্চ ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সামাজিক ঐক্যের প্রতিফলন: কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শনিবার (২৮ মার্চ) ফুলবাড়ি এলাকার বাঘমারা ক্যাম্পে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা অনুষ্ঠানে ছিল খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং সামাজিক কাজে বিশেষ অবদান রাখা স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান।

মোহাম্মদ সুলতান এন্ড লতিবুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী দুরুদ মোহাম্মদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সামাজিক সংগঠন ‘বন্ধন’-এর সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী।

বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সমন্বয়ক আব্দুস সালাম ও এবাদুর রহমান, আল আমিন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মামুনুর রশিদ মামুন, মাওলানা হোসাইন আহমদ খালেদ, লুৎফুর রহমান জাকারিয়া তাফাদার, ডা. এস কে নাহিদ, সাংবাদিক আব্দুস সালাম, ড. আবুল হাসান, রাসেল হাসান বখত, মাওলানা খায়রুল ইসলাম নিজামী, এহিয়া আহমদ রাফি, সায়েদ আহমদ খান, সফিকুল ইসলাম সালেহ, সাহেদ আহমদ, মাওলানা নুমান আহমদ, মাজহারুল ইসলাম শাফি, শাহীন আহমদ, তারেক ইসলাম টিপু সহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সুন্দর কমলগঞ্জ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধ।”
অনুষ্ঠানের সময় এই বার্তাটি অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক ঐক্যের গুরুত্বকে আরও শক্তিশালী করেছে।

আয়োজকরা জানান, অর্ধশতাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়েছে। এতে ঈদের আনন্দের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল পরিবেশ সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, কমলগঞ্জকে এগিয়ে নিতে সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ অতীতেও বিভিন্ন ইতিবাচক কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে গাঁজাসহ ৩ যুবক আটক

জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা, ট্যাগ অফিসার নিয়োগ

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমির হামজার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বন্দর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান

ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ চাই : ট্রাম্প

১৩৩ অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ২০টি বাতিলের সুপারিশ, সংসদে অনিশ্চয়তা

১০

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

১১

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১২

আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ

১৩

সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক

১৪

পটুয়াখালীর লাউকাঠিতে কিশোরীর রহস্যজনক মৃত্যু, হত্যা দাবি পরিবারের

১৫

গুইমারায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

১৬

কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১৭

৭২ হাজার লিটার তেল উধাও”মূল হোতারা বহাল তবিয়তে

১৮

ইরানের ‘আক্রমণাত্মক প্রতিরক্ষা’ কৌশল

১৯

সোনারগাঁয়ে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

২০