বার্তা বিভাগ
২৯ মার্চ ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক-এগারো নিয়ে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য, তদন্তে নতুন মোড়

২০০৭ সালের আলোচিত রাজনৈতিক ঘটনা এক-এগারো-এর পটভূমি নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তে।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীশেখ মামুন খালেদ-কে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো।

রোববার (২৯ মার্চ) ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এক-এগারোর সময় সামরিক ও বেসামরিক প্রভাবশালী ব্যক্তিদের একটি তালিকা তৈরি করে তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ-এর নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে সেনাসমর্থিত সরকার গঠনের প্রক্রিয়াটি ছিল সমন্বিত উদ্যোগ।

জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, ওই সময় রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয় এবং পরবর্তীতে ফখরুদ্দীন আহমদ-এর নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, তদন্তে আরও জানা গেছে— সে সময় সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সামরিক কর্মকর্তাদের সরাসরি প্রভাব ছিল। এমনকি রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রেপ্তারের সিদ্ধান্তও তাদের মাধ্যমেই নির্ধারিত হতো।

সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াশেখ হাসিনা-কে গ্রেপ্তারের আগেও বিষয়টি কয়েকটি প্রভাবশালী রাষ্ট্রকে জানানো হয়েছিল। তাদের জন্য বিশেষ কারাগার তৈরির সিদ্ধান্তও সামরিক পরামর্শেই নেওয়া হয়।

তদন্তে আরও উঠে এসেছে, কারাগারে থাকা অবস্থায় রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচন নিয়ে পর্দার আড়ালে আলোচনায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

এদিকে, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন— জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনেক প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে কিছু ক্ষেত্রে এড়িয়ে যাচ্ছেন মাসুদ উদ্দিন চৌধুরী, ফলে তদন্তে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এক-এগারোর মতো সংবেদনশীল অধ্যায় নিয়ে এই নতুন তদন্ত দেশের রাজনৈতিক ইতিহাসে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে গাঁজাসহ ৩ যুবক আটক

জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা, ট্যাগ অফিসার নিয়োগ

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমির হামজার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বন্দর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান

ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ চাই : ট্রাম্প

১৩৩ অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ২০টি বাতিলের সুপারিশ, সংসদে অনিশ্চয়তা

১০

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

১১

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১২

আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ

১৩

সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক

১৪

পটুয়াখালীর লাউকাঠিতে কিশোরীর রহস্যজনক মৃত্যু, হত্যা দাবি পরিবারের

১৫

গুইমারায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

১৬

কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১৭

৭২ হাজার লিটার তেল উধাও”মূল হোতারা বহাল তবিয়তে

১৮

ইরানের ‘আক্রমণাত্মক প্রতিরক্ষা’ কৌশল

১৯

সোনারগাঁয়ে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

২০