বার্তা বিভাগ
২৮ মার্চ ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন গোলাকান্দাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ। ২৭ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল বাস স্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন। এ সময় বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সিনিয়র সহসভাপতি রজব আলী ফকির, সহসভাপতি শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, চন্দন ফকির, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, ছাত্রদল নেতা রাকিব হাসান, অন্তর দাস, ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস মিয়া, বিনয় চন্দ্র ঘোষ, বিএনপি নেতা অলি ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন – রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্য চলবেনা। কেউ মাদকের সাথে জড়িত থাকলে কোনো ছাড় দেয়া হবে না। প্রয়োজনে মাদক কারবারিদের আটক করে পুলিশে সোপর্দ সহ এলাকা থেকে উচ্ছেদ করা হবে।
বক্তারা আরও বলেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ দূর করে ‘স্বপ্নের রূপগঞ্জ’ গড়ে তোলা হবে। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গোলাকান্দাইল, সাওঘাট, পূর্বপাড়া, মধ্যপাড়া ও গোলাকান্দাইল উত্তরপাড়া প্রদক্ষিণ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে গাঁজাসহ ৩ যুবক আটক

জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা, ট্যাগ অফিসার নিয়োগ

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমির হামজার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বন্দর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান

ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ চাই : ট্রাম্প

১৩৩ অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ২০টি বাতিলের সুপারিশ, সংসদে অনিশ্চয়তা

১০

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

১১

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১২

আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ

১৩

সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক

১৪

পটুয়াখালীর লাউকাঠিতে কিশোরীর রহস্যজনক মৃত্যু, হত্যা দাবি পরিবারের

১৫

গুইমারায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

১৬

কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১৭

৭২ হাজার লিটার তেল উধাও”মূল হোতারা বহাল তবিয়তে

১৮

ইরানের ‘আক্রমণাত্মক প্রতিরক্ষা’ কৌশল

১৯

সোনারগাঁয়ে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

২০