বার্তা বিভাগ
২৮ মার্চ ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবন-এ সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম

চিফ হুইপ বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বর্তমানে সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এমনকি সীমান্ত দিয়ে তেল চোরাচালানের ঘটনাও সামনে এসেছে। এসব কার্যক্রম বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান পরিচালনা ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে প্রায় ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেল দেশের পথে রয়েছে।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে কেউ যেন অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং কোথাও তেলের দাম বাড়ানো না হয়— সে বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে আগামী সংসদ অধিবেশনে জ্বালানি প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য দেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ।

বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। পাশাপাশি সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে দুর্ঘটনা রোধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেন।

চিফ হুইপ আরও জানান, সরকার এখন থেকে নিয়মিতভাবে সংসদ সদস্যদের ব্রিফিং দেবে, যাতে তারা নিজ নিজ এলাকায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে গাঁজাসহ ৩ যুবক আটক

জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা, ট্যাগ অফিসার নিয়োগ

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমির হামজার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বন্দর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান

ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ চাই : ট্রাম্প

১৩৩ অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ২০টি বাতিলের সুপারিশ, সংসদে অনিশ্চয়তা

১০

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

১১

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১২

আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ

১৩

সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক

১৪

পটুয়াখালীর লাউকাঠিতে কিশোরীর রহস্যজনক মৃত্যু, হত্যা দাবি পরিবারের

১৫

গুইমারায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

১৬

কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১৭

৭২ হাজার লিটার তেল উধাও”মূল হোতারা বহাল তবিয়তে

১৮

ইরানের ‘আক্রমণাত্মক প্রতিরক্ষা’ কৌশল

১৯

সোনারগাঁয়ে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

২০