বার্তা বিভাগ
২৮ মার্চ ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধা এরেন্ডাবাড়ীর ২০২৬ সেশনের নেতৃত্ব নির্বাচন সম্পন্ন

সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য এরেন্ডাবাড়ী – এর ২০২৬ সেশনের জন্য আংশিক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে জাকিউল ইসলাম নির্বাচিত এবং সেক্রেটারি হিসেবে কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মেহেদী হাসান (সাইফুল) মনোনীত হয়েছেন।
গত ২৫ মার্চ (বুধবার) বিকাল ৫টা ৪০ মিনিটে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৬নং এরেন্ডাবাড়ী ইউনিয়নের আলগার চর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে জাকিউল ইসলামকে নির্বাচন করা হয়। একইসঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কামরুল ইসলামকে সেক্রেটারি এবং মেহেদী হাসান (সাইফুল) কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করা হয়।

নবনির্বাচিত সভাপতি জাকিউল ইসলাম বলেন, “আমরা এই সংগঠনটিকে সামাজিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমের দিক দিয়েও এগিয়ে নিতে চাই।”
এদিকে সংগঠনের প্রতিষ্ঠাকালীন প্রচার সম্পাদক ও বর্তমান সেক্রেটারি কামরুল ইসলাম বলেন, “আমি সংগঠনের শুরু থেকেই ছিলাম এবং যারা ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যেন মানবতা ও শিক্ষার কল্যাণে কাজ করে যেতে পারি তার জন্য দোয়া চাই।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে গাঁজাসহ ৩ যুবক আটক

জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা, ট্যাগ অফিসার নিয়োগ

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমির হামজার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বন্দর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান

ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ চাই : ট্রাম্প

১৩৩ অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ২০টি বাতিলের সুপারিশ, সংসদে অনিশ্চয়তা

১০

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

১১

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১২

আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ

১৩

সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক

১৪

পটুয়াখালীর লাউকাঠিতে কিশোরীর রহস্যজনক মৃত্যু, হত্যা দাবি পরিবারের

১৫

গুইমারায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

১৬

কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১৭

৭২ হাজার লিটার তেল উধাও”মূল হোতারা বহাল তবিয়তে

১৮

ইরানের ‘আক্রমণাত্মক প্রতিরক্ষা’ কৌশল

১৯

সোনারগাঁয়ে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

২০