বার্তা বিভাগ
২৭ মার্চ ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতেই তিনি স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের সব জাতীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় হলো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, শহীদ জিয়াকে যতই খাটো করার চেষ্টা করা হোক না কেন, তাতে প্রমাণ হয়—তিনি মুক্তিযুদ্ধের এক অনিবার্য ও গুরুত্বপূর্ণ চরিত্র।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান হঠাৎ করে স্বাধীনতার ঘোষণা দেননি; বরং দীর্ঘদিন ধরেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন লালন করেছেন। তার লেখা ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধেও সেই চিন্তার প্রতিফলন পাওয়া যায়।

তারেক রহমান অতীতের গুরুত্ব স্বীকার করলেও সতর্ক করে বলেন, অতীতকে ভুলে যাওয়া যাবে না, তবে অতিরিক্ত অতীতচর্চা ভবিষ্যতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে।

তিনি জানান, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ নারী সম্রাজ্ঞী গ্রেফতার

কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

‘একাত্তর আগে, বাকি সব পরে : সালাহউদ্দিন আহমদ

স্থলযুদ্ধের আশঙ্কায় ১০ লাখ যোদ্ধা প্রস্তুত করছে ইরান

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

‘ভয়াবহ পরিস্থিতি’ তৈরির হুমকি ট্রাম্পের, ইরান নিয়ে নতুন নাটকীয়তা

কালিগঞ্জে স্বাধীনতা দিবস ঈদ আনন্দ মেলা ও লাঠি খেলা অনুষ্ঠিত

ইসলামপুরে পালিত হলো মহান স্বাধীনতা দিবস

কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

১০

প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার আহ্বান জ্বালানি মন্ত্রীর

১১

ঘুমধুমে সাংবাদিক আজিজ’র ওপর হামলার চেষ্টা: পুলিশের উপস্থিতিতে পালিয়ে গেছে বহিষ্কৃত নেতা

১২

যথাযথ মর্যাদায় সোনারগাঁয়ে স্বাধীনতা দিবস পালিত

১৩

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ ও ফ্লাইপাস্টে বর্ণাঢ্য উদযাপন

১৪

ঈশ্বরদীতে নবাগত ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইবের যোগদান

১৫

স্বাধীনতা দিবসে সশস্ত্র বাহিনীর জমকালো কুচকাওয়াজ

১৬

রাজারবাগে হামলাই স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সীতাকুণ্ডে ট্রেনে আগুন, পুড়ে গেছে ২ বগি

১৮

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জনতার ঢল, ফুলেল শ্রদ্ধায় স্মরণ শহীদদের

১৯

পদ্মায় ট্র্যাজেডি: ডুবে যাওয়া বাস থেকে একে একে মরদেহ উদ্ধার

২০