বার্তা বিভাগ
২৩ মার্চ ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় বন্ধ হয়ে যেতে পারে দেশের পেট্রোল পাম্প

বাংলাদেশের পেট্রোল পাম্পগুলো জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই সতর্কতা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

রোববার (২২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, সারাদেশের পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কোম্পানি থেকে প্রতিদিন যে পরিমাণ তেল আসে, তা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে পাম্পের বাইরে মোটরসাইকেল ব্যবহারকারীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

সঙ্গে সঙ্গে পাম্পে কাজ করা কর্মীরা দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের কারণে শারীরিক ও মানসিক চাপে পড়েছেন। সংগঠনটি বলেছে, পর্যাপ্ত তেল সরবরাহ না হলে দেশের সব পাম্প বন্ধ হয়ে যেতে পারে।

এর আগে পাম্পে তেল বিক্রিতে নিরাপত্তার প্রয়োজনীয়তা নিয়ে সতর্কতা দিয়েছিল সংগঠনটি। তবে সরকারি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।

সংগঠনটির দাবি, এক জেলা শহরের একটি পাম্পে ঈদের আগের রাতে ছিল ১০,৫০০ লিটার পেট্রোল এবং সমান পরিমাণ অকটেন। কিন্তু হঠাৎ অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে তা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তারা এটিকে এক ধরনের লুটতরাজ হিসেবে উল্লেখ করেছেন।

এছাড়া অনেক মোটরসাইকেল চালক দিনে একাধিকবার তেল নিয়ে যাচ্ছেন, আংশিক ভর্তি ট্যাংকেও বারবার তেল নেওয়া হচ্ছে। এতে প্রকৃত গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন এবং পাম্পে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে এসে তেল জোরপূর্বক নেওয়ার ঘটনাও ঘটেছে।

সংগঠনটি আরও জানিয়েছে, ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। পাম্পে আইনশৃঙ্খলা বাহিনী না থাকলে ব্যবসা বন্ধ করা ছাড়া কোনো বিকল্প থাকবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০