বার্তা বিভাগ
১৫ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আড়ংয়ে ‘ফ্রি ব্যাগ’ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন বিএনপির সাবেক আলোচিত নারী নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার রাতে উত্তরা জসিম উদ্দিন রোডে অবস্থিত আড়ং শোরুমে মায়ের জন্য কাপড় কিনতে যান তিনি। তবে কেনাকাটা শেষে শপিং ব্যাগ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে শোরুম ত্যাগ করেন বলে জানা গেছে।

ঘটনাটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা হাতে করে কয়েকটি কাপড় নিয়ে শোরুম থেকে বের হয়ে যাচ্ছেন।

এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে একটি পোস্ট দেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পোস্টে বলা হয়, গ্রাহকরা টাকা দিয়ে পণ্য কিনলেও সেই পণ্য বহনের জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাচ্ছেন না—এটা কেমন নিয়ম, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তাহলে বিকল্প ব্যবস্থা রাখা উচিত বলেও উল্লেখ করা হয় ওই পোস্টে।

পোস্টে আরও বলা হয়, একটি ব্র্যান্ড যখন মানুষের ভালোবাসা ও আস্থার উপর দাঁড়িয়ে থাকে, তখন সেই ব্র্যান্ডের দায়িত্বও থাকে গ্রাহকের প্রতি সম্মান দেখানোর।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ব্র্যান্ডের নিয়মকে সমর্থন করেছেন, আবার কেউ গ্রাহকসেবার বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ নারী সম্রাজ্ঞী গ্রেফতার

কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

‘একাত্তর আগে, বাকি সব পরে : সালাহউদ্দিন আহমদ

স্থলযুদ্ধের আশঙ্কায় ১০ লাখ যোদ্ধা প্রস্তুত করছে ইরান

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

‘ভয়াবহ পরিস্থিতি’ তৈরির হুমকি ট্রাম্পের, ইরান নিয়ে নতুন নাটকীয়তা

কালিগঞ্জে স্বাধীনতা দিবস ঈদ আনন্দ মেলা ও লাঠি খেলা অনুষ্ঠিত

ইসলামপুরে পালিত হলো মহান স্বাধীনতা দিবস

কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

১০

প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার আহ্বান জ্বালানি মন্ত্রীর

১১

ঘুমধুমে সাংবাদিক আজিজ’র ওপর হামলার চেষ্টা: পুলিশের উপস্থিতিতে পালিয়ে গেছে বহিষ্কৃত নেতা

১২

যথাযথ মর্যাদায় সোনারগাঁয়ে স্বাধীনতা দিবস পালিত

১৩

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ ও ফ্লাইপাস্টে বর্ণাঢ্য উদযাপন

১৪

ঈশ্বরদীতে নবাগত ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইবের যোগদান

১৫

স্বাধীনতা দিবসে সশস্ত্র বাহিনীর জমকালো কুচকাওয়াজ

১৬

রাজারবাগে হামলাই স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সীতাকুণ্ডে ট্রেনে আগুন, পুড়ে গেছে ২ বগি

১৮

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জনতার ঢল, ফুলেল শ্রদ্ধায় স্মরণ শহীদদের

১৯

পদ্মায় ট্র্যাজেডি: ডুবে যাওয়া বাস থেকে একে একে মরদেহ উদ্ধার

২০