বার্তা বিভাগ
১৫ মার্চ ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে, যা দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করেছে। রোববার (১৫ মার্চ) আদালতের ওয়েবসাইটে প্রকাশিত ৭৪ পৃষ্ঠার রায়টি তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ লিখেছেন।

২০১১ সালে আপিল বিভাগ এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান পরিপন্থী ঘোষণা করেছিল। কিন্তু আজকের পূর্ণাঙ্গ রায়ে সেই রায়কে ‘ত্রুটিপূর্ণ’ উল্লেখ করে বাতিল ঘোষণা করা হয়েছে। এই রায়ের ফলে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ আবারও প্রশস্ত হলো।

রায়ে বলা হয়েছে, পুনরুজ্জীবিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। এটি কার্যকর হবে কেবল চতুর্দশ সাধারণ নির্বাচনের সময়। বিশেষভাবে অনুচ্ছেদ ৫৮খ(১) ও ৫৮গ(২)–এর বিধান অনুসারে প্রয়োগ করা হবে।

সাতজন বিচারপতির এই বেঞ্চের নেতৃত্বে ছিলেন ড. সৈয়দ রেফাত আহমেদ। অন্যান্য সদস্যরা হলেন: বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

আইনজীবীরা বলছেন, এই রায় দেশে নিরপেক্ষ নির্বাচনের নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ‘চতুর্থ ভাগের ২ক পরিচ্ছেদ’ পুনরায় সক্রিয় হওয়ায়, ভবিষ্যৎ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রস্তুত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০