ইরানের সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ মহানগর এলাকায় আকাশে আঘাতের আগেই চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর ফলে কোনো বড় ধরনের ক্ষতি ঘটেনি, তবে মধ্যপ্রাচ্যে ইরানি হামলার কারণে ইতিমধ্যেই অন্তত দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।
ইরান দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সৈন্যদের লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র ও অজ্ঞাত সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরাত বা মার্কিন সেনা এই দাবির আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।
অন্যদিকে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলও প্রভাবিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইরানের হামলার কারণে ইস্রায়েল এ শতাধিক মানুষ আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট ৩,১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আহতদের মধ্যে অনেকে সরাসরি ক্ষেপণাস্ত্র ও রকেট আঘাতে এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে আহত হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রভাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল এখন সারা অঞ্চলে নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।
মন্তব্য করুন