বার্তা বিভাগ
১৫ মার্চ ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অতি গুরুত্বপূর্ণ বৈঠকেও নেই নেতানিয়াহু, জোরালো হচ্ছে মৃত্যুর গুঞ্জন

ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো বেনিয়ামিন নেতানিয়াহু উচ্চপর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত ছিলেন। কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই তার এই অনুপস্থিতি দেশজুড়ে ব্যাপক আলোচনা এবং শঙ্কা সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের ১৬তম দিনে প্রধানমন্ত্রীর জনসমক্ষে না আসা বা গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী বৈঠকে অংশ না নেওয়া অত্যন্ত ‘অস্বাভাবিক’ ঘটনা। রোববারের বৈঠকে তার আসন খালি থাকায় জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীরা নেতৃত্ব দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর গুরুতর অসুস্থতা বা মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে। তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর গোপন আস্তানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি সম্ভবত আহত বা নিহত। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এই দাবিকে ভিত্তিহীন বা ‘ফেক নিউজ’ বলে উড়িয়ে দিয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, নেতানিয়াহু পোডিয়ামে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, তবে নেটিজেনরা তার হাতের ছয়টি আঙুল এবং অঙ্গভঙ্গি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ফ্যাক্ট-চেকাররা এটিকে ক্যামেরা অ্যাঙ্গেল বা লেন্সের কারসাজি বললেও প্রধানমন্ত্রীর দীর্ঘ নীরবতা এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, যদি নেতানিয়াহু বেঁচে থাকেন, তবে তাকে খুঁজে বের করে ধ্বংস না করা পর্যন্ত তাদের অভিযান চলবে। মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতিতে নেতানিয়াহুর নিরাপত্তা নিশ্চিত করতে তার অবস্থান নিয়মিত পরিবর্তন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০