মোঃ বাপ্পি হোসেন, দৌলতপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দৌলতপুরে নিখোঁজ বৃদ্ধা, ৫ দিন পর মাথাভাঙা নদী থেকে মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের ৫ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামের ভারতীয় সীমান্ত সংলগ্ন মাথাভাঙা নদী থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মলেজান নেছা (৬৫) নামে ওই বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী প্রাগপুর গ্রামের মৃত এলাহী বক্সের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মলেজান নেছা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে নিখোঁজ হতেন। গত ৫ দিন আগে তিনি বাড়ি থেকে আবারও নিখোঁজ হন। তাকে খুঁজে পেতে এলাকায় মাইকিং করা হয় এবং বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজখবর করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে স্থানীয়রা বিলগাথুুয়া গ্রামের নীচ দিয়ে বয়ে যাওয়া সীমান্ত ঘেষা মাথাভাঙা নদীতে বাংলাদেশ সীমানায় একটি মরদেহ ভাসতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খবর দেয়। খবর পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ বিলগাথুয়া বিওপি’র সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হাস্তান্তর করে।

নিহতের স্বজনদের ধারণা, নিখোঁজের পর থেকে যেকোন সময় মলেজান নেছা মানসিক ভারসাম্যহীনতার কারণে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে আর উঠতে না পেরে তার মৃত্য হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, মাথাভাঙ্গা নদী থেকে মলেজান নামে এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কারও কোনো সন্দেহ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০