বার্তা বিভাগ
১০ মার্চ ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারত থেকে আজ ৫ হাজার টন ডিজেল আসছে

আজ (১০ মার্চ) ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ।

জানা গেছে, ডিজেলটি পাইপলাইনের মাধ্যমে সরাসরি দেশে পৌঁছাবে। ইতিমধ্যে ভারত থেকে পাম্পিং কার্যক্রম শুরু হয়ে গেছে। এই উদ্যোগ গ্রহণের মূল লক্ষ্য হলো দেশের জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাইপলাইনের মাধ্যমে আমদানি হলে সময় ও পরিবহন খরচ দু’টোই সাশ্রয় হবে।

এর আগে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল পাঠানোর আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছিল। রোববার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এর মাধ্যমে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই অনুরোধ স্বীকৃতি দেন।

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানি চুক্তি বিদ্যমান। যদিও ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপড়েনে কিছুটা বিলম্ব হয়েছিল। চুক্তির মোট ব্যয় দাঁড়াবে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা, যার একটি অংশ বিপিসি এবং বাকি অর্থ ব্যাংকঋণ থেকে বহন করা হবে।

সরকারের এই পদক্ষেপের ফলে দেশের জ্বালানি তেল বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ জনগণ ও শিল্পখাতে ডিজেলের সরবরাহ বাধাহীনভাবে নিশ্চিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০